স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর জেলা কারাগারে দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কারা কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে অন্তরীণ বন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার খোন্দকার মো. আল মামুন জানান, কারারক্ষী ব্যারাকের ডাইনিং রুমে কারা কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। পাশাপাশি কারাগারের অভ্যন্তরে বন্দিদের জন্য তিন বেলা উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
সকালে বন্দিদের খাবারের তালিকায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হয় পোলাও, গরু বা ছাগলের মাংস, মুরগির রোস্ট, কোমল পানীয়, সালাদ, মিষ্টি এবং পান-সুপারি। রাতে বন্দিদের জন্য রাখা হয় রুই মাছ, ভাত ও আলুর তরকারি।
বন্দিদের মাঝে খাবার বিতরণ করা হয় কারাগারের মাল্টিপারপাস শেডে।
তিনি বলেন, বন্দিরা নিজ নিজ দায়িত্বে সেখানে গিয়ে খাবার সংগ্রহ করেন।
ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিঞা জানান,
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয় এবং দেশ, জাতি, কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
