Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী

    August 29, 2026

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী
    • বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল
    • মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
    • ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই
    • ফরিদপুর জেলা কারাগারে দোয়া ও উন্নত খাবার পরিবেশন কয়েদিদের
    • ফরিদপুরে সোনালী ব্যাংকের মতবিনিময় সভা
    • বিশ্ব জাকের মঞ্জিল আটরশিতে ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখরীত
    • শিক্ষা প্রতিষ্ঠানে এডভোকেট খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Saturday, August 29
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      হঠাৎ লিফট বন্ধ হলে কী করবেন?

      August 23, 2026

      ফুলে ফুলে সেজেছে ঢাকা- ভাঙা এক্সপ্রেসওয়ে

      August 16, 2026

      আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের মৃত্যুবার্ষিকী পালিত

      August 13, 2026

      বিদায়ের অশ্রুর ওপারেও অমলিন মেসি

      July 20, 2026

      নেইমার বললেন, ‘এখানেই শেষ’

      July 6, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»জাতীয়»রাজনীতি»একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে… পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    রাজনীতি

    একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে… পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 16, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। 

    রোববার (১৬ আগস্ট) দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শুধু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করতে হবে। কোনো শিশু যেন অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

    তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনায় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। 

    পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের বিষয়ে শামা ওবায়েদ বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ। পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়ছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। 

    শামা ওবায়েদ আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

    তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনের প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

    আগামী দিনের বাংলাদেশ শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা ও মানবিক মূল্যবোধনির্ভর হবে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সচেতন, দক্ষ ও মানবিক নতুন প্রজন্মই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। 

    অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়। 

    এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন পোশাক, ব্যাগ ও জুতা পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানান। 

    সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিন কুমার চাকী, সালথা উপজেলা শিক্ষা অফিসার মহা: তাশেম উদ্দিন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    মির্জা ফখরুল ; শিক্ষকতা থেকে মহামান্যের পথে

    August 13, 2026

    ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে

    August 6, 2026

    “মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    পাট-পেঁয়াজের বীজ আমদানি বন্ধে কাজ করছে সরকার..কৃষিমন্ত্রী

    August 29, 2026

    স্টাফ রিপোর্টার: কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের…

    বৈঠার ছন্দে মুখর সালথার আষাঢ়ের বিল

    August 28, 2026

    মাদকের টাকা না পেয়ে স্ত্রীর ওড়নায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

    August 28, 2026

    ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত দুই

    August 27, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

    September 6, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.