স্টাফ রিপোর্টার:
ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজকের গাছে গাছে ফুটেছে নানা রঙের ফুল। ব্যস্ত মহাসড়কের মাঝখানে রঙিন ফুলের এই সৌন্দর্য নজর কাড়ছে পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের।

প্রতিদিন এই এক্সপ্রেসওয়ে দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। পথ চলার সময় সড়ক বিভাজকে ফুটে থাকা বিভিন্ন রঙের ফুল তাদের দৃষ্টি আকর্ষণ করছে। ব্যস্ত সড়কের মাঝে ফুলের এমন মনোমুগ্ধকর দৃশ্য যেন পথের ক্লান্তি কিছুটা কমিয়ে দিচ্ছে।

এই এক্সপ্রেসওয়ের এই ফুলের সাজ শুধু সড়কের সৌন্দর্যই বাড়াচ্ছে না, পরিবেশকেও করে তুলছে আরও মনোরম। ফুলে ফুলে সাজানো এক্সপ্রেসওয়ের দৃশ্য উপভোগ করছেন সড়কে চলাচলকারী মানুষজন।
