স্টাফ রিপোর্টার :
দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে । প্রতিযোগিতায় ফরিদপুর সদর উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বুধবার দিনব্যাপী ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে দুর্নীতি বিরোধী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর আয়োজনে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পূর্ব অনুষ্ঠিত হয়।
সেমিফাইনালে অংশ নেয় ফরিদপুর জেলা প্রশাসন স্কুল, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।চূড়ান্ত পর্বে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে বিতর্কযুদ্ধে অংশ নিয়ে রানার্সআপ হয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়।সেরা বক্তা হন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবা জামান প্রিয়ন্তী।
চ্যাম্পিয়ন রানার্স আপ এবং অংশগ্রহণকারী দলের সকলের মাঝে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক আবুল বাশার ও মুস্তাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানউজ্জামান এবং সদস্য এডভোকেট শিপ্রা গোস্বামী।
মডারেটর ছিলেন ফরিদপুর ডিবেট ফোরাম( এফডিএফ ) এর মো: সালাউদ্দিন খান। বিচারক হিসেবে ছিলেন সিনিয়র বিতর্কেক সাব্বির আহম্মেদ রনি, আব্দুল্লাহ আল নাসিম, মো: গিয়াসউদ্দিন মিয়া।
