স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রায় ৩০০ প্যাকেট খাবার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ।
বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বক্তারা তাঁর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাকিব মিয়া রাকিব, প্লাবন শেখ, ইমরান হাওলাদার, রকি খান, মিন্টু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
