স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মে ২০২৬) দুপুরে কোতয়ালী থানাধীন শোভারামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ স্বাধীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে কমলা রঙের ৫০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৫ গ্রাম) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
