স্টাফ রিপোর্টার:
বৈরী আবহাওয়ার মধ্যেও ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।
আজ সকালে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সকাল ৮ টায় জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় চানমারি ঈদগা ময়দানে।
আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক জায়গায় খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাতের আয়োজন করা হয়।
মুসল্লিরা বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা ও রেইনকোট নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা বলেন,
“আবহাওয়া খারাপ হলেও আমরা সবাই একসাথে নামাজ পড়তে পেরে খুবই আনন্দিত।”
আজকের এই আনন্দের দিনে আমার আহ্বান থাকবে সকলে মিলে দেশের জন্য কাজ করে দেশকে একটি সমৃদ্ধশালী হওয়ার কাজে ভূমিকা রাখি।
ঈদের দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সবমিলিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ।
