Close Menu
SaradinNews24

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026

    হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি

    November 2, 2026

    ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা

    November 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি
    • ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা
    • গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ!
    • আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও
    • দোকানভাড়া ও মূল্যস্ফীতির চাপে সংকটে ঢাকার শপিংমল
    • যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের প্রত্যয়ে পর্দা নামলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসবের
    • অনুমোদনহীন আবাসন প্রকল্প নিয়ে বিএলডিএর পাঁচ দাবি
    Facebook X (Twitter) Instagram
    SaradinNews24
    Monday, November 2
    • হোম
    • জাতীয়
    • রাজনীতি
    • সারাদেশ
    • বিদেশ
      • প্রবাসের খবর
    • অর্থনীতি
    • লাইফস্টাইল

      এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর পর্দা উঠল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে

      October 25, 2026

      ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম

      October 24, 2026

      এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে অধিনায়কদের মিলনমেলা

      October 22, 2026

      ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

      October 19, 2026

      ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন এবিজি স্পোর্টস সিটি

      October 18, 2026
    • খেলাধুলা
    • শিক্ষাঙ্গন 
    • ধর্ম
    • ভিডিও
      • ছবির ঘর
    • মতামত
    SaradinNews24
    Home»সারাদেশ»রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেপ্তার; উদ্ধার ৫টি দেশীয় অস্ত্র
    সারাদেশ

    রাজু শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেপ্তার; উদ্ধার ৫টি দেশীয় অস্ত্র

    March 16, 20263 Mins Read

    স্টাফ রিপোর্টার:

    ফরিদপুর শহরের বহুল আলোচিত রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাঁচটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

    সোমবার (১৬ মার্চ) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার স্টেশন মাছ বাজারের পশ্চিম পাশে মুরাদের মাংসের দোকানের সামনে রাজু শেখ (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

    এ ঘটনায় নিহতের মা ছবি খাতুন (৫৫) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

    পুলিশ জানায়, নিহত রাজু শেখ মূলত মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্টেশন বস্তি এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রি করতেন। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরিবার তাকে বারবার নিষেধ করলেও তিনি মাদক ব্যবসা চালিয়ে যান। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ সৃষ্টি হতো।

    তদন্তে আরও জানা যায়, প্রায় ৮-৯ মাস আগে পারিবারিক বিরোধের জেরে তার ছোট ভাই মো. ইব্রাহীম শেখ রাজুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছিল। এরপর থেকে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা চলছিল। ঘটনার তিন দিন আগে রাজু আবার ইব্রাহীমকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয় এবং গলায় ছুরি চালানোর চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে ইব্রাহীম তার ভাইকে হত্যার পরিকল্পনা করে।

    এ পরিকল্পনায় অংশ নেয় হৃদয়, সাকিব, রবিউল, মারুফ ও স্বপ্নসহ আরও কয়েকজন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন তারা স্টেশন মাছ বাজার এলাকায় গিয়ে রাজুকে ডেকে আনে এবং ইয়াবা চাওয়ার কথা বলে কথাকাটাকাটির সৃষ্টি করে। একপর্যায়ে হৃদয় রাজুকে পেছন থেকে ধরে ফেলে। তখন ওৎ পেতে থাকা অন্যরা চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। রাজু নিস্তেজ হয়ে পড়লে তাকে মৃত ভেবে ঘটনাস্থলেই ফেলে রেখে সবাই পালিয়ে যায়।

    পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    পুলিশের অভিযানে এজাহারভুক্ত অমিত রায়, নুর ইসলাম, মেহেরুন নেছা ও হৃদয়সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পাবনার সাথিয়া থানা এলাকা থেকে এবং একজনকে স্টেশন বস্তি এলাকা থেকে আটক করা হয়।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের নিয়ে সোমবার (১৬ মার্চ) ভোরে কোতয়ালী থানার ১ নম্বর হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বায়তুল মামুর জামে মসজিদের পাশে রেললাইনের উত্তর পাশে গাছের পাতার নিচে লুকিয়ে রাখা হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি চাপাতি ও একটি স্টিলের ছোরা উদ্ধার করা হয়।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “রাজু শেখ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাহিমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Telegram Copy Link

    Related Posts

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026

    কুড়িগ্রামে ভাওয়াইয়া শিল্পীদের জন্য নির্মিত হচ্ছে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র

    October 31, 2026

    মানবতার সেবায় একসঙ্গে চলার অঙ্গীকার শুভসংঘের তিন শতাধিক বন্ধুর

    October 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    সারাদেশ

    গোল্ডেন লাইন পরিবহনের স্টাফের ছয় মাসের কারাদন্ড

    December 1, 2025

    ফরিদপুরে অস্ত্রোপচার করেন কর্মচারী:হাসপাতালে গিয়ে ছাত্রনেতা পরিচয়ে টাকা দাবি

    December 11, 2025

    ফরিদপুরে সাবেক এমপির বাড়ি চুরি, একদিন পর মালামাল উদ্ধার

    July 20, 2026

    আবাসিক হোটেল সিলগালা, তিন নারীর কারাদন্ড

    December 4, 2025
    আজকের শিরোনাম

    ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

    November 2, 2026

    স্টাফ রিপোর্টার: পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী…

    হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি

    November 2, 2026

    ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা

    November 2, 2026

    গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ!

    November 1, 2026
    Recent Posts
    • ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন November 2, 2026
    • হকারদের নিবন্ধন ও পুনর্বাসনে বাড়বে কর্মসংস্থান, কমবে রাজস্ব ফাঁকি November 2, 2026
    • ফরিদপুরে যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে ফেলে গেল দুর্বৃত্তরা November 2, 2026
    • গণধর্ষণের শিকার হয়ে কিশোরীর আত্মহননের অভিযোগ! November 1, 2026
    • আইসিসিবিতে তিন দিনের কার এক্সপো, থাকছে আধুনিক হাইব্রিড গাড়িও November 1, 2026
    About Us
    About Us

    With an established network of correspondents across 64 districts of Bangladesh, Saradinnews24.com, we are committed to providing reliable and credible news and information in the country.

    সম্পাদক ও প্রকাশক-
    মফিজুর রহমান শিপন,
    নির্বাহী সম্পাদক-
    সাইদা আক্তার
    রওশন খান সড়ক, দক্ষিণ আলীপুর, ফরিদপুর-৭৮০০

    Email Us: info@saradinnews24.com
    Contact: +880 1715-077632

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    ছবির ঘর

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ফরিদপুরের আগমন

    November 15, 2025

    দেবীর দুর্গার সাজ প্রায় শেষ

    September 26, 2025

    ভাঙ্গায় মহাসড়ক অবরোধ

    September 13, 2025
    ধর্ম

    মানুষের জীবন-সম্পদ-সম্মানের নিরাপত্তা ইসলামের দৃষ্টিতে

    October 8, 2026

    মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

    September 5, 2025

    সর্বশ্রেষ্ঠ দরুদ ‘দরুদে ইব্রাহীম’

    August 27, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.