স্টাফ রিপোর্টার:
নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার , দ্রুত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
আজ ৮ মার্চ বিকেলে সংগঠনটির ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নিরী দিবস উপলক্ষে শহরের আলীপুরস্থ জেলা কার্যালয়ে অলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর জোন ইনচার্জ মাহমুদা হোসেনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা কমিটির অর্থ সম্পাদক মিফতি ইসলামের পরিচালনায় সেখানে বক্তব্য রাখেন বাসদ ফরিদপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোসায়েদ হোসেন ঢালী, বাসদ জেলা কমিটির সদস্য সজল বাড়ৈ, এমদাদুল হক রনি ও অনুপম নন্দী।
ইফতার পরবর্তী ওই সভায় আরও উপস্থিত ছিলেন সমকালের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান, বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোক্তা শওকত আলী সিকদারসহ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের সদস্যবৃন্দ।
