স্টাপ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের আয়োজনে শান্তিনিবাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় ফরিদপুর শহরের টেপাখোলায় সমাজ সেবা অধিদপ্তরের শান্তিনিবাসে (বৃদ্ধাশ্রম) বসবাসরত নিবাসিদের মধ্যে ঈদ উপহার প্রদান করেন ফরিদপুরের ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলামসহ ফোরামের সদস্যবৃন্দ।
উক্ত আয়োজনের আহ্বায়ক ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম আবদুল হালিম। সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী বাকাহীদ হোসেন।
আয়োজন সফল করতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম ফরিদপুরের সদস্য সচিব জামাল হোসেন এবং সহযোগিতায় ছিলেন আলমগির হোসেন,মুহিবুল্লাহ ছাড়াও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সরকারি রাজেন্দ্র কলেজের প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরি মহিলা কলেজ, ফরিদপুরের প্রফেসর সুলতান মাহমুদ হিরক।
এছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর রেজভী জামান, প্রফেসর ওবায়দুর রহমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহ অনেকেই।
