স্টাফ রিপোর্টার:
নদী ও খাল খননের মাধ্যমে বাংলাদেশের নদী মাতৃক রুপ ফিরিয়ে আনা হবে জানিয়ে ফরিদপুর- ০৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের উৎস্য মুখ খনন করা হবে, যাতে এ নদীতে বছর জুড়ে পানি থাকে, এবং মানুষ ব্যবহার করে উপকার পেতে পারে।
বুধবার বিকালে ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সর্ব স্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, অবিলম্বে পরীক্ষামূলক কর্মসূচী সফল হলে সবাই ফ্যামিলি কার্ডের সুফল ভোগ করতে পারবেন। একটি সুন্দর জীবন পানে মানুষ।
যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ রোধে এবং মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোর করে, মানুষজন জড়ো করে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর খন্দকার সামসুল আরেফিন সাগরের সভাপতিত্বের আয়োজিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
