স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের চকবাজার দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কেন্দ্রীয় শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল।
সভায় বক্তারা বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তারা জানান, সাংবাদিকদের সঙ্গে অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় রয়েছে। সাংবাদিকদের প্রতি দলের বিশেষ গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা গ্রহণ করে সবাইকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সঙ্গে সারাবিশ্বে মুসলিম সম্প্রদায়ের ওপর হত্যা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
